ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলে ইজিবাইক চালককে ফোনে ডেকে গলা ও পুরুষাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ২:৫৩

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের বাসিন্দা আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইক চালককে ফোনে ডেকে নিয়ে গলা ও পুরুষাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুবৃর্ত্তরা।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকবার ফকির শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে মোবাইলে ফোনে কল পেয়ে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন ইজিবাইক চালক আকবার ফকির। ওই দিন রাতে বৃদ্ধ আকবার আর বাড়িতে ফেরেননি। পরের দিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাশর্^বর্তী বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের নিচে হাত-পা বাঁধা অবস্থায় আকবার ফকিরের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় মরদেহের গলা ও পুরুষাঙ্গ কাটা ছিল। পরে নড়াইল সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।
নিহতের স্ত্রী ফরিদা বেগম (৫৮) জানান, বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনের কল পেয়ে তাঁর স্বামী আকবার ফকির বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি।সকালে লোকমুখে খবর পাই স্বামীকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে।  
নড়াইলের পুলিশ সুপার মো: রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু