ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহী-ঢাকা বাস সার্ভিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ২:৫৬

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার রাত দশটার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষনা দেয়া হয়। 

সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিকপক্ষ ও মালিকপক্ষ মিটিং হয়। সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি টিপে একজন চালক ১৭৫০, সুপারভাইজার ৭৫০ ও সহকারি ৭০০ টাকা পাবেন। আগামীকাল শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে, বেশি টাকা বেতন দেবে না জানিয়ে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। রাতের বেলা বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীর। তাদের ভাষ্য, পুজার আগে দুদিনের ছুটিতে এমনিতেই বাস-ট্রেনে ভীড়। কোনরকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন তারা। 

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে, কোন ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছে তা বলার মত না।

মালিকপক্ষ যাত্রীদের সাথে যে, ছিনিমিনি খেললো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
এনিয়ে মালিকপক্ষ কোন কথা বলতে রাজি হয়নি।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত