নাগরপুরে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর (Proportional Representation) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. একে এম আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাসান জুয়েল। সমাবেশে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর মাওলানা গোলাম রব্বানী,মাওলানা মোসলেম উদ্দিন,উপজেলা জামায়াতে ইসলামী সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাবিবুর রহমান,উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান,উপজেলা ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি মো. রাকিবুল ইসলাম মাহিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।
বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে। দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম
সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি
শরণখোলায় অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট: আইনের ফাঁক গলে বারবার জামিনে মুক্ত শীর্ষ মাদককারবারীরা
রাজস্থলী তে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত
ফরিদপুর মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট
ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
কর্মস্থলে অনুপস্থিত থেকে হাবিবউল্লাহ প্রেসক্লাব বাণিজ্য, তদন্তের দাবী
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর তীররক্ষা বাঁধ ড়েবে গেছে, আতঙ্কে স্থানীয়রা