তানোরে শিব নদীর তীরে বিরল প্রজাতির বিশালাকৃতির পাখির দেখা, এলাকায় চাঞ্চল্য
রাজশাহীর তানোর উপজেলার শিব নদীর তীরঘেঁষা পাহাড়ের গাছের ডালে বিরল প্রজাতির এক বিশালাকৃতির পাখি দেখা গেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, পাখিটির আকার ছিল একেবারে বড়সড় বিড়ালের মতো, যা দেখে প্রথমে অনেকেই ভয় পেয়ে যান। হঠাৎ এমন এক প্রাণীর দেখা মেলায় স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ ও কৌতূহল। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিব নদীর পাড়ের একটি উঁচু গাছের ডালে বসে থাকতে দেখা যায় পাখিটিকে। এর গায়ে বাদামি-কালো রঙের ছোপ, লম্বা লেজ এবং বড় বড় চোখ বিশেষভাবে নজর কাড়ে। কিছুক্ষণ আশপাশ পর্যবেক্ষণ করার পর পাখিটি ডানা মেলে ধীরে ধীরে উড়ে যায়। স্থানীয় কৃষক আশরাফুল ইসলাম বলেন,এত বড় পাখি আমি জীবনে প্রথমবার দেখলাম। দেখতে অনেকটা পেঁচার মতো লাগছিল, তবে আকারে অনেক বড়। প্রথমে ভয় পেয়েছিলাম, পরে সবাই মিলে ছবি তুলেছি। এছাড়াও এলাকাবাসীর অনেকেই মোবাইল ফোনে পাখিটির ছবি ও ভিডিও ধারণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করছেন, এটি সম্ভবত কোনো বড় প্রজাতির পেঁচা বা নিশাচর শিকারি পাখি। পরিবেশপ্রেমী ও স্থানীয় অর্কিড স্কুলের শিক্ষক মিজানুর রহমান বলেন,
শিব নদীর তীরবর্তী পাহাড় ও ঝোপঝাড় অনেক বিরল পাখির নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু বন উজাড় ও মানুষের অনুপ্রবেশ বাড়ায় এসব প্রাণী-পাখির সংখ্যা দ্রুত কমছে। বনাঞ্চল রক্ষা করা গেলে এ ধরনের বিরল পাখিরা এখানে নিরাপদে বসবাস করতে পারবে।”তানোরের সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা স্থানীয় প্রশাসনের কাছে শিব নদী ও আশপাশের পাহাড়ি অঞ্চলকে সংরক্ষিত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ নিলে কেবল বিরল পাখি নয়, অন্যান্য জীববৈচিত্র্যও রক্ষা পাবে। প্রকৃতি সংরক্ষণকর্মীরা বলছেন, এ ধরনের পাখির উপস্থিতি প্রমাণ করে এখনো শিব নদী ও এর তীরবর্তী বনাঞ্চলে জীববৈচিত্র্য টিকে আছে। তবে সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এরা বিলুপ্ত হয়ে যেতে পারে।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন