ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে জেলা ক্লাব এইটি ফাইভ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ৪:৫৪

''আমাদের গেছে যে দিন- একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি'' এই প্রতিপাদ্য নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জয়পুরহাট জেলার ৮৫ ব্যাচের সকলকে নিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে নানান কর্মসূচি পালন করা হয়। 

জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য দেন- আশরাফুল আলম লিপু, মতিনুর রহমান, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, রানা কুমার মণ্ডল, ডা. জুয়েল হোসেন, ডা. মীর মুবিনুল ইসলাম, ইমাম হাসিম, এনামুল হক সরকার প্রমুখ।

কর্মসূচির মধ্যে প্রথম পর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের সভাপতি আব্দুল আলীম বলেন, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করা হয়েছে। ব্যাচের সদস্যদের অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত। সকলকে একত্রিত করতে পেরে আমরা অনেক আনন্দিত। আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুখের স্মৃতি রোমান্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো সুদৃঢ় হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু