ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

ছাগল চুরির ঘটনায় চোরের হেদায়েতের জন্য দোয়া মাহফিল, ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ গ্রামবাসী


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২৬-৯-২০২৫ বিকাল ৫:২

 ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চুরির ঘটনায় এক ব্যতিক্রমী উদ্যোগের নজির স্থাপন করেছেন স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজ। চুরি যাওয়া ছাগল ফেরত না পেলেও কিংবা চোরকে দোষারোপ বা গালমন্দ না করে তার হেদায়েতের জন্য তিনি আয়োজন করেছেন মিলাদ ও দোয়া মাহফিলের। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে স্থানীয় মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
 
প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়। প্রথমে তিনি এ ঘটনায় দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নধর্মী চিন্তার মাধ্যমে সমাজের কাছে এক ব্যতিক্রমী বার্তা দেন। সবুজের বিশ্বাস—মানুষ কখনো অভাবে, আবার কখনো লোভের কারণে অপরাধে জড়িয়ে পড়ে। তাই শত্রুতা না করে আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে চোর নিজের ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে।
 
এ উপলক্ষে তিনি মাইকিং করে গ্রামবাসীকে দোয়া মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। পরে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
 
অতিথিরা বলেন, সাধারণত চুরির ঘটনায় মানুষ ক্ষোভ প্রকাশ করে বা চোরকে অভিশাপ দেয়। কিন্তু আলামিন জোমাদ্দার সবুজের এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
 
আলামিন জোমাদ্দার সবুজ বলেন, “চোর হয়তো অভাব কিংবা লোভের কারণে এ অপরাধ করেছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি, তবে আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি চাই সে তার ভুল বুঝতে পারুক এবং সঠিক পথে ফিরে আসুক। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি সমাজে নৈতিক অবক্ষয় রোধে সামান্য হলেও ভূমিকা রাখে, তবেই আমার উদ্দেশ্য সফল হবে।”
 
স্থানীয়দের মতে, সবুজের এই আয়োজন শুধু তার গ্রামে নয়, বরং সমগ্র সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি