বড়লেখায় শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠিত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিদ্যাপীঠ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবির উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোঃ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ইমরানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, ৬ নং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাঃ জয়নাল আবেদীন, জেলা ছাত্র শিবিরের অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, সাবেক প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, ছাত্রশিবিরের জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তারেক রহমান, ছাত্রশিবিরের বড়লেখা শহর সভাপতি আব্দুর রহমান এবাদ, উত্তর সভাপতি কাওছার আহমদ, সুজাউল মাদ্রাসা শাখা সভাপতি নোমান আহমদ, বড়লেখা শহর সেক্রেটারি এমাদুল ইসলাম এমাদ।
অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেন নুসরাত জাহান ছাত্রদের পক্ষ থেকে মুজাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক কলিম উদ্দিন, প্রচার সম্পাদক জাকির হোসেন, কলেজ ছাত্র শিবিরের অর্থ সম্পাদক শাফি উদ্দিন মাশরাফি, ছাত্রশিবিরের পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি ইফতেহাম মাহফুজ, বর্নি ইউনিয়ন সেক্রেটারি জাবির আহমদ, আদিলুর রহমান, নাহিদ আহমদ। রুবেল আহমদ, হোসাইন আমেদ, আবু বক্কর, রাহিব তায়েফ, তারেক খান, তৌহিদ, জাহিদ হাসান, ফাহাদ আহমদ শাফি, জুমন আহমদ।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার