ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, মাইক্রোকার জব্দ
ঢাকার ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি মাইক্রোকার জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন ওসি মনিরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০ কেজি গাজা উদ্ধার করা হয়,যার মূল্য ৯লাখ টাকা।
গ্রেপ্তাররা হলেন- চন্ডিদুয়ার এলাকার মৃত ফুল মিয়ার ছেলে আক্তার আলী (৪২), ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা থানার আলমপুর এলাকার মৃত রঙ্গু মিয়ার ছেলে হুমায়ন কবির(৫৫)। পলাতক আসামীর হলেন ঢাকা জেলার ধামরাই উপজেলার দেপাশাই এলাকার জবেদ আলীর ছেলে আওলাদ (২৬)।
পুলিশ বলেছে,ধামরাই থানার চৌকস সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ কাওসার সুলতান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে প্রাইভেটকারে বসে অবস্থান করতেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাত ১০টা ২০মিনিটে সঙ্গীয় ফোর্স সহ ধামরাই থানাধীন কালামপুর বাসস্ট্যান্ডের আরাফাত হোটেল এর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তা উক্ত আসামীদ্বয়কে ঢাকা মেট্রো-গ-২৭-৯৯০১ প্রাইভেটকারের ভিতরে বসা অবস্থায় আটক করি। অপর একজন আসামী কৌশলে প্রাইভেটকার হইতে বাহির হয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে বলে স্বীকার করেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, এখানে আসার পর থেকে আমরা একাধিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। এছাড়া বর্তমানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান এখনো চলমান রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে মাদকের বড় একটা চালান ধরা পড়েছে। একটা গাড়ি, দুইজন আসামি এবং ৩০ কেজি মাদক উদ্ধার হয়েছে। এই আসামীরা ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে এই মাল নিয়ে কালামপুর এসেছিল মাদক বিক্রি করার জন্য। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের আজ সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন