ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সন্ত্রাস চাঁদাবাজদের স্থান বরগুনায় হবে না -নজরুল ইসলাম


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৫ বিকাল ৫:৫

"দুই চারজন টোকাই চাঁদাবাজের দায় আমরা নেবোনা।সন্ত্রাসী চাঁদাবাজদের স্থান বরগুনার বিএনপিতে হবেনা।যারা দলের ভাবমূর্তি ক্ষতি করছেন আমরা তাদের চিনি,যদি কোনো সিনিয়র নেতৃবৃন্দ তাদের প্রশ্রয় দেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার সান্ধায় প্রেসক্লাবের সামনে পথসভায়  এমন মন্তব্য করেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা। 

তিনি বলেন, বিএনপি পরিচয় দিতে মাঝে মাঝে লজ্জা হয়,দল করার পরেও সামন্য টাকায় তারা ভোট বিক্রি করে। সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নেয়া নয় তাদের আইনের হাতে তুলে দেয়া হবে।৫০ জন খারাপ লোকের হাতে জেলার ১২ লক্ষ লোক জিম্মি থাকতে পারেনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন, যুগ্ম আহবায়ক ফজলুল হক মাষ্টার,  জেলা আইনজীবী সমিতির আহবায়ক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এজেড এম সালেহ ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  কেএম শফিকুজ্জামান মাহফুজ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবদুল ওয়াসি মতিন প্রমুখ। 

সম্প্রতি আড়াই বছর পরে জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।এর ফলে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু