ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৬-৯-২০২৫ বিকাল ৫:৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার  (২৬ সেপ্টেম্বর ২০২৫)  বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবীতে , আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে, সুষ্ঠু নির্বাচনে জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার, ৫দফা দাবীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলার কলেজ মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।পরে সেখানে শুরু হয় সংক্ষিপ্ত এক পথসভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল বারি রনি। তিনি  বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ আজ ন্যায়-ইনসাফ থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন ও মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। ইসলামই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সক্ষম এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র পথ। তাই জনগণের আস্থা অর্জন করে আগামী দিনে ইসলামকে ভিত্তি করে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতে হবে।

সভায় অন্যান্য বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামিক দর্শনের গুরুত্ব অপরিহার্য।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি,মোঃ মুফতি ওমর ফারুক ফারুকী, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, সহ-সভাপতি মোঃ জুলহাস উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা রবিউল ইসলাম সহ ইসলামী আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার