ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র‌্যাবের টহল


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ২৬-৯-২০২৫ বিকাল ৫:১৫

 দুর্গাপূজাকে ঘিরে জন-নিরাপত্তায় খাগড়াছড়িতে টহল দিচ্ছে র‌্যাব। আসন্ন দুর্গাপুজা মণ্ডপে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পুজা উদযাপনের জন্য এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদরের পুজা মন্ডপগুলো টহলের পাশাপাশি পুজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্টদের কথা বলে নানা খোঁজ খবর নেন র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো: মিজানুর রহমান। 

তিনি জানান, দল মত নির্বিশেষে দুর্গাপূজা উদযাপনে অসাম্প্রদায়িক পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব। এ সময় তিনি যে কোন অপরাধীদের শক্তহাতে দমনে  আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারী জানান। 

দুর্গাপুজা শেষ হওয়া পর্যন্ত এধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, খাগড়াছড়ি জেলার ৬৪টি পূজা মন্ডপে আমাদের টহল গাড়ি ২৪ ঘন্টা নিয়মিত টহল নিয়োজিত থাকবে।  

সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ শান্তিপূর্ণ পুজা উদযাপনে র‌্যাবের সিভিল পোশাকে সার্বক্ষণিক গোয়েন্দা নজদারিতে প্রশাসন, সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা র‌্যাব দৃশ্যমান থেকে ভুমিকা পালন করছে বলে তিনি জানান। 

এ সময় তিনি,সামজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কোন বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ