ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকেলে উপজেলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। বক্তব্য দেন গাইবান্ধা জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, ফুলছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল আলীম এবং উপজেলা পেশাজীবী বিভাগের সাধারণ সম্পাদক শাজাহান আলী।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। চলমান সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে আন্দোলন আরও জোরদার করা হবে।
কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা হাতে ফেস্টুন নিয়ে অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত