জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই বেশিরভাগ দুর্নীতির সাথে জড়িত: ডিসি মোঃ ইসরাইল হোসেন
মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেছেন, আমাদের দেশে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারাই বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িত। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পড়া অনেকেই দুর্নীতি করে, অথচ খেটে খাওয়া জেলে, শ্রমিক, দিনমজুর এসব দুর্নীতির সাথে জড়িত নয়। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে তিনি শিক্ষক সমাজকেও ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা যদি সচেতনতা বাড়ান, তাহলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে এবং দুর্নীতি প্রতিরোধে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
সভায় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ মো: তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, পিডিবি'র আবাসিক প্রকৌশলী মোঃ কবীর আহমেদ, জুড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের অধ্যক্ষ ফারহানা সামছি চৌধুরী, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দিবাকর দাস, সদস্য সচিব শাওন দে, ফুলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দছির আলী, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদ হোসাইন, অরবিন্দ কর্মকার, জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার এস এম শামীম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফছা হাবিবা লুপা, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, পূর্বজুড়ী ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুভাষ রুদ্র পাল, গোয়ালবাড়ী ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সুব্রত দে দিপু, ফুলতলা ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি স্বপন মল্লিক, জাঙ্গিরাই কালী কাল ভৈরব বাড়ী সভাপতি কন্দ্রপ কন্দ্রপ চন্দ প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ