ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম দিয়ে কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি : রায়হান কবির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৫ রাত ৯:১১

চট্টগ্রাম দিয়ে পালাতে গিয়েও ব্যর্থ আলমগীর কবির ও রায়হান কবির শিরোনামে সম্প্রতি কয়েকটি পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন রায়হান কবির। রায়হান কবির শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন।
তিনি বলেন, আমি ও আমার পিতা আলমগীর কবির কখনই দেশ ছেড়ে বিদেশে যেতে চাইনি বা যাওয়ার চেষ্টাও করিনি। গত কয়েক বছরের মধ্যে আমরা চট্টগ্রামেও যাইনি। প্রকাশিত  সংবাদটি সম্পূর্ণ ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। আমাদের ব্যবসায়িক ও পারিবারিক সুনাম নষ্ট করতেই একটি মহল সংবাদটি প্রকাশ করেছে। 
তিনি আরও বলেন, কারো বিষয়ে নেগেটিভ রিপোর্ট প্রকাশের পূর্বে ভুক্তভুগীর মতামত নেওয়ার জরুরি হলেও সংবাদপত্রগুলো আমাদের সাথে কোনোরূপ যোগাযোগ ও বক্তব্য গ্রহন না করে একপেশে রিপোর্ট করেছে। যা মৌলিক মানবাধিকার লঙ্ঘন। এমতাবস্থায় আমরা এই নিউজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দেশের জনগণকে এ ধরনের গুজব সংবাদ বিশ্বাস করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

Aminur / Aminur

পাটের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম

নেত্রীর পাশে আঠারো বছর: একজন শিমুল বিশ্বাসের আস্থা ও আনুগত্যের গল্প

দুবাই, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সৌদি আরব থেকে স্বর্ণ পাচারে কাজ করছে ৫০ মাফিয়া

চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের!

বাণিজ্যিক চাষে কাজু-কফির সম্ভাবনা

মাসে দেড়শ' কোটি টাকা যাচ্ছে অমুক্তিযোদ্ধার পেটে

সরকারি চাকরিজীবীদের স্বস্তি, জনজীবনে দুঃখের বোঝা

রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

দুধ-মাংস-ডিমে বদলাবে চরবাসীর জীবন

মেট্রোরেলে টেন্ডার ছাড়াই নতুন চুক্তি

মসলায় স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ

প্রিন্সিপাল সাইফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নুরুন্নবী দুর্নীতির মহাকবি