ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৪২

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে সচীন ওঝা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত সতীন ওঝা উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিস্কারের সময় ভিমরুলের দল তাকে আক্রমণ করে। সারা শরীরে শত শত কামড় দেয়। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় বিকাল সাড়ে ৪ টার দিকে সচীন ওঝা মারা যায়।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবীর আহমেদ জামান জানান, একদিকে বয়স্ক মানুষ অন্যদিকে সারা শরীর ভীমরুলের কামড়ের কারনে এলার্জিক রিয়েকশনে সচীন ওঝার মৃত্যু ঘটে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত