ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরকে আধুনিক রূপে গড়তে চান বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল মতিন


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৪৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মতিন।

শুক্রবার (২৭সেপ্টেম্বর) বিকেলে তিনি নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরেন।

গণসংযোগকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করে তিনি উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পৌঁছে দেন। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাওসারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

অ্যাডভোকেট আব্দুল মতিন বলেন,
“৩১ দফা বাস্তবায়ন শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। বিএনপি থেকে যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি, তবে নবীনগরকে একটি আধুনিক উপশহরে রূপান্তরিত করব। এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নবীনগরের মানুষের সুখ-দুঃখে আমি সব সময় পাশে ছিলাম, আগামীতেও থাকব। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করব।”

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ