ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৪৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এসময় ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম আকমল বলেন, আমরা প্রতিবছরই ধর্মীয় উৎসবের সময় বন্দর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখি। এবারও দুর্গোৎসব উপলক্ষে ছুটি থাকবে। তবে ব্যবসায়ীরা যেন কোনো ভোগান্তিতে না পড়েন সে বিষয়েও আমরা সচেষ্ট থাকব।

বিষয়টি নিশ্চিত করে সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুর ইসলাম বলেন, বর্তমানে প্রায় ১৫টি ভারতীয় ট্রাক বন্দরে অবস্থান করছে। এসব পন্যের ভ্যাট প্রদান সম্পন্ন হয়েছে, শনিবার খালাস হবে। 

এ ব্যাপারে রাজস্ব কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগের জন্য ফোন দিল তাকে পাওয়া যায়নি।

এ বিষয় ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, ট্রাফিক বিভাগ, ব্যাংক কর্তৃপক্ষ, বিজিবি ক্যাম্প, আমদানি-রপ্তানিকারক সমিতি, ট্রাক ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে।

 ছুটির কারণে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বাণিজ্যে সাময়িক প্রভাব পড়বে বলে জানা গেছে। তবে বন্দর পুনরায় চালু হলে স্বাভাবিক গতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার