নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সুরক্ষা নিশ্চিত করতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রেজাউল করিম মল্লিক নরসিংদীর মাধবদী থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
ডিআইজি পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, দুর্গাপূজা সুন্দর ভাবে উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপে আসা ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ সদস্য ছাড়াও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হবে—এমনটাই প্রত্যাশা করছি।
এ সময় সদ্য যোগদানকৃত নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান এবং ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে উৎসবকে সফল করার প্রতি গুরুত্বারোপ করেন।
সার্বিকভাবে জেলা প্রশাসন ও জেলা পুলিশ পূজা উদযাপনকে নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দমুখর করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ