ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর আশীর্বাদে আপ্লুত এমপি প্রার্থী নিশাদ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৫২

‎শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যতিক্রমী এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হলো বগুড়ার সেউজগাড়ি। গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের বাড়িতে ছুটে আসেন সাঘাটার প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ। পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে নয়, বরং তাকে আশীর্বাদ জানাতেই শুক্রবার বিকেলে হাজির হন তারা।
‎
‎গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার  বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রায় ৪৫ থেকে ৫০টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক ও সংগঠকরা। কেউ তাকে বুকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়েছেন, আবার কেউ মমতার হাত বুলিয়ে দিয়েছেন নিশাদের মাথায়। তাদের প্রত্যেকের মুখেই ঝরেছে কৃতজ্ঞতা ও ভালোবাসার অশ্রু।
‎
‎২নং ভরতখালি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার বর্মণ, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র বর্মণ, মিঠু চন্দ্র সাহাসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত থেকে নিশাদের হাতে তুলে দেন শারদীয় আশীর্বাদ। তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ও সমাজের জন্য ইতিবাচক কর্মকাণ্ডে নিশাদের ভূমিকা অনন্য। তাই আগামীতেও তাকে নির্বাচনে দেখতে চান তারা।
‎
‎আবেগঘন পরিবেশে নিশাদ বলেন, “একজন নেতার জন্য এটি সর্বোচ্চ প্রাপ্তি। পূজার একদিন আগে তারা নিজেদের পরিবারকে না ভেবে আমার বাড়িতে এসেছেন শুধু আশীর্বাদ জানাতে—এটি ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি নয়।” তিনি আরও বলেন, সম্প্রতি এলাকায় যেতে না পারলেও পূজা মণ্ডপের নেতারা নিজেরাই এসেছেন শুভেচ্ছা বিনিময় করতে—এটিই তার জীবনের বড় পাওয়া।
‎
‎শেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নিশাদ বলেন, “এ ভালোবাসা ও আশীর্বাদই আমার মূল শক্তি। আমি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”
‎
‎২৬ সেপ্টেম্বর বিকেলে বগুড়ার সেউজগাড়িতে সৃষ্টি হয়েছিল শারদীয় উৎসবের অন্যরকম এক আবেগঘন আমেজ, যেখানে রাজনীতির বাইরে দাঁড়িয়ে একজন মানুষকে ভালোবেসেছে সাঘাটার শত শত সনাতন ধর্মাবলম্বী।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার