ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, এই অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১:৬

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আইসিইউতে ভর্তি। তাই আইসিও পেশেন্ট দিয়ে এ দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়,এটা দেশের মানুষ বিশ্বাস করে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী একটি দল। দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তবে আগামী নির্বাচন যদি জনগণের অনুকূলে না হয়, তাহলে জনগণ আরও হতাশ হয়ে পড়বে।

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, বিশ্বাসও করে না। এই প্রক্রিয়ায় নির্বাচন হলে দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য বড় ধরনের সংকট তৈরি হবে। কারণ জনগণের প্রত্যাশা সবসময় তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।”

কাজী মামুনুর রশিদ আরও বলেন, “২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন যদি নিরপেক্ষ হতো, তবে নবীনগর থেকে জাতীয় পার্টি অবশ্যই বিজয়ী হতো। আওয়ামী লীগ সরকারের আমলেই নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। যার পরিণতিতে আজ আওয়ামী লীগ করুণ পরিণতির মুখে পড়েছে।”

মতবিনিময় সভায় জাতীয় পার্টির অসংখ্য স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ