ডাসারে জরাজীর্ণ সড়ক : শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তি
মাদারীপুর জেলার ডাসার উপজেলায় একটি গুরুত্বপূর্ণ শাখা সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। মূল সড়ক থেকে ডি, কে, আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি, ৩৪ নং ডাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ডাসার হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় ভেঙে গিয়ে জনদুর্ভোগে পরিণত হয়েছে।
রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে মাটি বের হয়ে পড়েছে। খানাখন্দ আর ভাঙাচোরা জায়গায় বর্ষার দিনে পানি জমে থাকে, শুকনো মৌসুমে উড়তে থাকে ধুলাবালি। এতে পথচারী, শিক্ষার্থী, রিকশা, ভ্যান কিংবা মোটরসাইকেলচালক সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। বিশেষ করে মহিলা মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের অবস্থা সবচেয়ে করুণ।
প্রতি সপ্তাহে একদিন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা ভ্যান বা মোটরসাইকেল ভাড়া করে সন্তানদের খোঁজখবর নিতে আসেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে তাদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় অভিভাবক জাহানারা বেগম বলেন, “মেয়েকে দেখতে সপ্তাহে একদিন আসি। কিন্তু রাস্তার এই অবস্থার কারণে ভ্যানও ঠিকভাবে চলে না, মোটরসাইকেলেও ঝুঁকি নিয়ে আসতে হয়।”
এলাকাবাসী জানান, বহু বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়ক সংস্কার না হলে শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত