টেকনাফে শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমসহ গ্রেফতার ৩
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলম (৩৫) গ্রেফতার হয়েছেন। এসময় আরও দুজনকে আটক করা হয়।
র্যাব জানায়, গত ২৬ সেপ্টেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ) এর একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালায়। এসময় জাহাঙ্গীরকে আটক করা হলে তার নির্দেশে সহযোগীদের নেতৃত্বে ৫০-৬০ জন সন্ত্রাসী র্যাবের উপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা রাস্তা ব্যারিকেড দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে র্যাবের কয়েকজন সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে র্যাব জাহাঙ্গীরের দুই সহযোগী—রোহিঙ্গা ক্যাম্প নং-২৪ এর মো. ছালাম (১৮) ও কালামারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়ার মো. আনোয়ার হোসাইন (২৭)—কে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে ২টি লাঠি ও ভাঙা ইট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের উপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় র্যাবের উপর হামলার অভিযোগে নতুন মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান