ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মাগুরায় হেযবুত তওহীদ সদস্যদের উপর হামলা ও নতুন মব সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ৩:৩৫

মাগুরায় হেযবুত তওহীদের সদস্যদের উপর ধারাবাহিক হামলা, অগ্নিসংযোগ এবং নতুন করে মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টির পায়তারার প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির জেলা শাখা। শনিবার (২৭সেপ্টেম্বর) মাগুরা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ সম্মেলনে বক্তারা নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে জেলা হেযবুত তওহীদের সহ-সভাপতি মোঃ লতিফুল ইসলাম মিলন অভিযোগ করেন, শুক্রবার চাউলিয়া ইউনিয়নের ধলহারা পশ্চিমপাড়া ঈদগাহ মসজিদের ইমাম মোঃ এনামুল জুম্মার খুতবায় তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মুসল্লিদের উস্কে দেন। এর জের ধরে শনিবার সকালে ইমামের নেতৃত্বে মৃত নূর মোহাম্মদ আমিনের ছেলে মোঃ মঞ্জু, মৃত মহসিনের ছেলে মোঃ তাকওয়াসহ একদল লোক হেযবুত তওহীদের সদস্য মো. তোফাজ্জল হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. মিজানুর রহমান ও মো. আব্দুল মতিনের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা আগামীকাল (রবিবার) সন্ধ্যায় একটি 'শালিশি বৈঠক'-এর নামে হেযবুত তওহীদের সদস্যদের ডেকে পাঠিয়েছে। তাদের আশঙ্কা, এই শালিশের আড়ালে একটি মব তৈরি করে তাদের উপর শারীরিক নির্যাতন, অপমান এবং এলাকাছাড়া করার নীলনকশা করা হচ্ছে। হুমকি দিয়ে বলা হয়েছে, যদি তারা হেযবুত তওহীদ না ছাড়ে এবং শালিশে উপস্থিত না হয় তবে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে উচ্ছেদ করা হবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর মাগুরা পৌরসভায় ঘটে যাওয়া এক বর্বর হামলার কথাও তুলে ধরা হয়। ওই ঘটনায় ইসলামবাগ পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমানের নেতৃত্বে আবু তাহের, আলফাজসহ অর্ধশতাধিক সন্ত্রাসী হেযবুত তওহীদ সদস্য মোঃ মধু মিয়ার (৫০) বাড়িতে হামলা চালায়। 'ইসলামের শত্রু' আখ্যা দিয়ে তারা মধু মিয়া ও তার স্ত্রীকে নির্মমভাবে মারধর ও শ্লীলতাহানি করে। হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল লুট করে এবং সবশেষে তার বসতঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় থানায় মামলা করতে গেলে তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানানো হয়। পরে আদালতে একটি মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলন থেকে হেযবুত তওহীদ প্রশাসনের কাছে দাবি জানায়: ১. মধু মিয়ার উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত ইমাম আনিসুর রহমানসহ সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে। ২. ধলহারা গ্রামে যারা নতুন করে মব সৃষ্টির পায়তারা করছে এবং হুমকি দিচ্ছে, সেই ইমাম এনামুলসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. মাগুরা জেলায় বসবাসরত হেযবুত তওহীদের সকল সদস্য ও তাদের পরিবারের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর