ডেমরায় জামায়াত ইসলামীর পক্ষে স্কুল সংস্কার
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ৭০ নং ওয়ার্ডের দেইল্লা এলাকার একমাত্র স্কুল কাজী আশরাফ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার পরবর্তী উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডেমরা থানা আমীর মাও. মুহা. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী ও ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জি. খন্দকার কামারাম মুনীর ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহ: সেক্রেটারী ও ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ কামাল হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কাজী আশরাফ উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার, দেইল্লা পূর্ব পাড়া মন্দিরের সভাপতি কাশিনাথ বাবু, ডেমরা পশ্চিম থানা বায়তুলমাল সম্পাদক মোস্তফা কামালসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
স্কুলের টিনের চাল জরাজীর্ণ হওয়ায় বৃষ্টি হলেই ক্লাস রুম পানিতে ভেসে যেতো, শিক্ষার্থীদের ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছিলো। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নতুন টিনের চাল লাগানো হয়।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী