ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ৩:৪১

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে-পতিসর বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী, মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক গান্ধি আশ্রমে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সাথে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মতিউর রহমানের শতাধিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক ব্যাগ বিতরণ এবং বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রফেসর ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো. হারুন অর রশীদ। 

তিনি তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও দর্শন বাঙালির অমূল্য সম্পদ। রবীন্দ্রচর্চা ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মকে সত্য, সুন্দর ও মানবিকতার দীক্ষায় উজ্জীবিত করতে হবে। তরুণদের মাঝে রবীন্দ্র সাহিত্য ও সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেয়ার এই উদ্যোগ প্রশংসনীয়।

সংবর্ধনাপ্রাপ্ত ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন, জাতীয় দৈনিক ভোরের কাগজের আত্রাই উপজেলা প্রতিনিধি ও আত্রাই থানা প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল মজিদ মল্লিক, গবেষক হাসমত আলী, নাট্যশিল্পী শবনব মোস্তাক রাজু এবং শিক্ষাব্যক্তিত্ব মনিরুজ্জামান মনির। 

আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রবীন্দ্রচর্চা ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি এলাকার সাংস্কৃতিক ও শিক্ষা পরিমণ্ডলে এক উৎসবমুখর দিন হিসেবে বিবেচিত হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার