ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৭-৯-২০২৫ রাত ১০:২৭

ইসলামী ক্যাটাগরিতে বেস্ট এক্টর সম্মাননা পেয়েছেন প্রেংকি বয়েজের শিশু অভিনেতা নাহিদুল ইসলাম। গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ-২, এয়ারপোর্ট রোডের ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত বিডি চাইল্ড ট্যালেন্ট – বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

শনিবার ( ২৭ সেপ্টেম্বর) প্রেংকি বয়েজের পরিচালক মাহমুদ হাসান দৈনিক সকালের সময়-কে জানান,“সারা দেশের ১৫০ জন শিশু প্রতিভাকে মূল্যায়নের মাধ্যমে ইসলামী ক্যাটাগরিতে বেস্ট এক্টর হিসেবে নাহিদ সম্মাননা লাভ করেছে। রাসূল (সা.)-এর স্বপ্ন দেখা নিয়ে নির্মিত শর্টফিল্ম আকাঙ্ক্ষা’র জন্য এ পুরস্কার অর্জন করে সে।”

সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাহিদুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, ভাবতেও পারিনি এমন একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে পারবো, তাও আবার ইসলামী ক্যাটাগরিতে বেস্ট এক্টর হয়ে। এজন্য বিডি চাইল্ডকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

আমি আজ যেই জায়গায় দাঁড়িয়ে আছি, তার সবচেয়ে বড় কৃতিত্ব আমার ডিরেক্টর মাহমুদ হাসান ভাইয়ের। তিনি শুধু প্রেংকি বয়েজের পরিচালক নন, বরং আমার জীবনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী মানুষ। তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো।”

তিনি আরও বলেন,“আমার আব্বু-আম্মু, বড় ভাই সৈকত ও প্রেংকি বয়েজ টিম সবসময় পাশে থেকেছে ও উৎসাহ দিয়েছে। তাদের প্রতি অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমার সাথে যারা মনোনয়ন পেয়েছিল তারাও অসাধারণ কাজ করেছে। তাদের জন্য দোয়া রইলো, সামনে ইনশাআল্লাহ তারাও পুরস্কৃত হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।”

অভিনন্দন জানিয়ে পরিচালক মাহমুদ হাসান তার ফেসবুক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ! তোর এই অর্জন দেখে ভীষণ খুশি লাগছে। অনেক অভিনন্দন তোকে। তুই যেভাবে পরিশ্রম করছিস, ইনশাআল্লাহ সামনে আরও বড় বড় এচিভমেন্ট আসবে। 

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা