ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আশংকাজনকহারে রেড়েছে অটো চার্জার চুরির ঘটনা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ৩:৯

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে অটো চার্জার চুরির হিড়িক পড়েছে। এরই ধারবাহিকতায় গত শুক্রবারও সদর উপজেলার পশ্চিম পারপুগী গ্রামের সাইফুল ইসলামের (৪৫) অটো চার্জার চুরি হয়। এ ব্যাপারে সাইফুল সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার মধ্য পারপুগী শিবগঞ্জ বাজার এলাকার মৃত তজির উদ্দিনের ছেলে বাবলু ওরফে ওসমান ওরফে বাংরুর (৩৫) সাথে পূর্বপরিচয় ছিল সাইফুলের। বাংরুর মারফত মারুফ (২৫) ও মাহাবুব (৩২) নামে দুই ব্যক্তির সাথে পরিচয় হয় তার। দুই মাস পূর্বে ওই দুই ব্যক্তি সাইফুলের অটো চার্জারটি ভাড়া নিয়ে এতদিন নিয়মতি ভাড়া পরিশোধ করে আসছিলেন। কিন্তু গত শুক্রবার অটো চার্জারটি ভাড়ায় চালাতে নিয়ে যাওয়ার পর আর ফেরত দিয়ে যাননি। পরে বাংরুর কাছে ওই দুই ব্যক্তির ঠিকানা বারবার চাইলেও না পেয়ে অবশেষে ৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি। তার ধারণা, বাংরু ওই দুই ব্যক্তির সাথে যোগসাজশে অটো চার্জারটি চুরি করে বিক্রি করে দিয়েছেন।
 
এর আগে অটো চার্জারের ড্রাইভারকে জুসের সাথে চেতনানাশক খাইয়ে নতুন আরো একটি অটো চার্জার চুরির ঘটনা ঘটে। গত সোমবার সদর উপজেলার বড় খোচাবাড়ীর পার্শ্ববর্তী ঢাঙ্গীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার্জারের ড্রাইভার সোহাগের পিতা দুলালও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে