তানোরে গীর্জার ক্রেডিট ইউনিয়ন অফিসে তালা ভেঙে চুরি
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সাধু জন মেরী ভিয়ান্নী গীর্জার আওতাধীন আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল অফিসের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারির লকার খুলে এক লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যায়।
আজ ভোররাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে গীর্জা কর্তৃপক্ষ। এ ঘটনায় শুক্রবার বিকেলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন ক্রেডিট ইউনিয়নের সভাপতি প্যাটিক মারান্ডী ও ম্যানেজার গুপিন সরেন।
ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার গুপিন সরেন জানান, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত অফিস শেষে তালা মেরে তারা সবাই চলে যান। সকালে স্থানীয়রা তালা ভাঙা অবস্থায় দেখে খবর দিলে তিনি সেখানে গিয়ে লকার খোলা ও কাগজপত্র এলোমেলো দেখতে পান। লকারে থাকা অফিসের ৩৭ হাজার ২১০ টাকা এবং মাঠকর্মীদের ব্যক্তিগত এক লাখ ১০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে। তবে অন্য কোনো কিছু চুরি হয়নি।
গীর্জার ইনচার্জ ফাদার বানডে টুডু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “মুন্ডুমালা গীর্জা একটি সংরক্ষিত এলাকা। রাতে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় এবং সিসি ক্যামেরাও রয়েছে। এমন জায়গায় চুরির ঘটনা আমাদের জন্য উদ্বেগজনক।” তিনি আরও জানান, শুক্রবার রাতে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে, যেখানে তিনজন চোরকে দেখা গেছে। পুলিশ ফুটেজ সংগ্রহ করেছে।
তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, “খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসের ম্যানেজার ও মাঠকর্মীদের কথায় কিছু গড়মিল পাওয়া গেছে। এখনো তারা মামলা করেনি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।”
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ