গোপালগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ পালিত হয়েছে। প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “টেকসই উন্নয়নে পর্যটন”, যা পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পর্যটন ব্যবস্থার ওপর বিশেষ জোর দিচ্ছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক পর্যটনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয় ও জাতীয় উন্নয়নে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিবেশবান্ধব পর্যটনকে প্রাধান্য দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান, টুরিস্ট পুলিশের পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান, উপপরিদর্শক মোঃ মোকাররম হোসেন, প্রসনজিৎ রায়, মাসুদ রানা সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে টেকসই পর্যটনের ধারণা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যটন সম্ভাবনা বিকাশের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ