ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভূরুঙ্গামারী উপজেলা শাখা মহিলা দলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কুড়িগ্ৰাম জেলা শাখার সভাপতি রেশমা সুলতানা এবং সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি যৌথ স্বাক্ষরে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মৌখিকভাবে বলে, রাতে স্বাক্ষরিত করে এ কমিটি অনুমোদন দেন।
বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত কর্মী সম্মেলনে উপজেলার সকল ইউনিয়নের মহিলা কর্মী ও নেতৃবৃন্দ এবং জেলা মহিলা দল ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হন।
সহকারী অধ্যাপক, ভূরুঙ্গামারী মহিলা কলেজ,সুলতানা আফরুজা এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল। এছাড়া প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কুড়িগ্রাম জেলা শাখা রেশমা সুলতানা, প্রধান বক্তা হিসাবে মোসলেমা বেগম মিলি। বিশেষ অতিথির মধ্যে আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ, সদস্য কাজী নিজাম , এ সময় আর ও উপস্থিত ছিলেন ,আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন (তৌহিদ), আলহাজ্ব মোঃ আব্দুস সালামসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরও সমান ভূমিকা রাখতে হবে। বক্তব্য শেষে কমিটি ঘোষনা করেন।
ঘোষিত কমিটিতে সহকারী অধ্যাপক মোছাঃ সুলতানা আফরুজা আহমেদকে সভাপতি এবং মোছাঃ রাশেদা বেগম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: সপ্না বেগম, সহ-সভাপতি আবিদা সুলতানা, মাজেদা খাতুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: রোকসানা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক: রোজিনা পারভীন, সাংগঠনিক সম্পাদক: মোছাঃ ফরিদা খাতুন, সহ সাংগঠনিক সম্পাদক: মোছাঃ শারমিন আক্তার, প্রচার সম্পাদক: মোছাঃ রেবেকা সুলতানা রিতু, দপ্তর সম্পাদক: মোছাঃ আনোয়ারা বেগম, সহ-দপ্তর সম্পাদক: মোছাঃ কুলসুম খাতুন।
কমিটি অনুমোদনের পর জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মহিলা দলের নেত্রীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ