ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ১২:৩২

মাদারীপুরের ডাসার উপজেলায় অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর রাখতে পূজার শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতা-কর্মীরা পাহারায় থাকবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের বিষয়ে আমরা সবসময় সচেষ্ট। পূজার শেষ দিন পর্যন্ত প্রতিটি মণ্ডপে আমাদের নেতাকর্মীরা সার্বক্ষণিক পাহারায় থাকবেন।”

খোকন তালুকদার আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। সেখানে হিন্দু-মুসলমানসহ সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি দাবি করেন, বিএনপি বিশ্বাস করে ধর্মীয় সম্প্রীতি দেশের সবচেয়ে বড় শক্তি। তাই যে কোনো পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তারা সর্বাত্মক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পরে উপজেলার ৪২টি পূজামণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করা হয়

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২