ভেড়ামারায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ভেড়ামারার দক্ষিণ রোলগেট এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ও কোয়াটারমাস্টার মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ রোলগেট এলাকার শাহিনের মুদি দোকানের পাশে একটি ঘরে কিছু ব্যক্তি টাকা দিয়ে জুয়া খেলছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইনকে অবহিত করা হলে, তিনি বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়ার সরঞ্জামসহ ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন ঘটনাস্থলেই আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। আটক ব্যক্তিরা জুয়া খেলার কথা স্বীকার করলে, ‘প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭’ এর ৪ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন:১মোঃ মিজানুর রহমান শাহিন (৫২), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, পৌর চাঁদগ্রাম
২মোঃ রাজন (৩১), পিতা-মোঃ আমজাদ হোসেন, জয়ভোগা, দৌলতপুর ৩মোঃ আসাদুজ্জামান (৪৫), পিতা-মৃত ছৈয়দ আলী, কল্যাণপুর, দৌলতপুর
৪মোঃ বিপুল (৩৮), পিতা-মীর এনামুল হক, চন্ডিপুর, ভেড়ামারা ৫মোঃ কিরন (৩১), পিতা-মৃত তৈজদ্দিন হক, জয়ভোগা, দৌলতপুর ৬মোঃ নাহেদ হাসান, পিতা-মোঃ সাবান আলী, নওদাপাড়া ৭মোঃ ছোটন (২১), পিতা-রেফেজ উদ্দিন, কল্যাণপুর, দৌলতপুর ৮মোঃ টিপু সুলতান (২৮), পিতা-আবু বক্কর, আল্লারদর্গা, দৌলতপুর
৯মোঃ জুয়েল রানা (৩৩), পিতা-মৃত সৌকত, ডিংগাদহ বাজার, চুয়াডাঙ্গা ১০মোঃ আলীহিম (৩৮), পিতা-খায়বার মন্ডল, চুয়াডাঙ্গা ১১মোঃ রাজন (৩৬), পিতা-আমজাদ হোসেন, জয়ভোগা, দৌলতপুর ১২মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, কল্যাণপুর, দৌলতপুর ১৩মোঃ রাজা (৫২), পিতা-মৃত রাফেজ উদ্দিন, সাতবাড়ীয়া, ভেড়ামারা ১৪মোঃ বাস্তু (৫০), পিতা-মৃত ছলিমুদ্দিন, খাদেমপুর, মিরপুর ১৫ মোঃ আসান বিশ্বাস (৫০), পিতা-মৃত আজিজুল হক, নওদা খাদিমপুর, মিরপুর
১৬মোঃ বাবু হোসেন (৩৮), পিতা-মোঃ মোজাহার, কাচারীপাড়া ১৭মোঃ জিল্লুর রহমান (৪২), পিতা-ছোবহান আলী, নলখোলা, শৈলকুপা, ঝিনাইদহ
১৮মোঃ রনি (৩৫), পিতা-ইকরাম শেখ, শৈলকুপা, ঝিনাইদহ
অভিযান চলাকালে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করে। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বলেন, “অপরাধীরা প্রকাশ্যেই জুয়া খেলছিল। জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে। আইন অনুযায়ী তাদের তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা