নরসিংদীতে বেসরকারি হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
নরসিংদীর প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙিক্ষত দুর্ঘটনার কারণে হাসপাতাল ভাঙচুর, নিয়োজিত ডাক্তার, নার্স ও কর্মচারীদের শারীবিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন।
এতে জেলার সাড়ে ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ কয়েকশত কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বলেন, না বুঝেই ভুল চিকিৎসাসহ নানা অজুহাতে গত ১ বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে ভাঙচুর, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে। যা পুরোটাই অনাকাঙ্ক্ষিত।
এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা -কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করাসহ মোট ৫ টি দাবি জানান মানববন্ধনকারীরা। পরে তারা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দফতরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
ভবিষ্যতে এসব হামলা ভাঙচুরসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে নরসিংদীসহ সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন সমিতির নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ