আনোয়ারায় নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আনোয়ারা সদরে চলমান প্রকল্প ঘুরে দেখেন। এসময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময় (জুন মাসের) মধ্যে কাজ সম্পুর্ন করতে নির্দেশ প্রদান করেন।
প্রকল্প সূত্রে জানা যায়,বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ প্রকল্পের আওতায় আনতে আনোয়ারা,সাতকানিয়া ও সন্দ্বীপে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকায় তিনটি গুদাম নির্মাণ করা হচ্ছে।এই প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুলাই মাসে শেষ হওয়ার কথা।
পরিদর্শনকালে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন,আনোয়ারায় আগে থেকেই ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি গুদাম আছে। এখন আরও ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করা হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক। আশা করছি আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে।
এসময় উপস্থিত খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী