জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
রবিবার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
সভায় জেলার রাজস্ব আদায়, ভূমি সংক্রান্ত সেবা, খাস জমি উদ্ধার, নামজারি নিষ্পত্তি, ডিজিটাল রেকর্ড সংরক্ষণসহ রাজস্ব বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া মাঠপর্যায়ের কাজের অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করা হয় এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় নির্ধারণ করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “রাজস্ব প্রশাসনকে আরও জনবান্ধব করতে হবে। মাঠপর্যায়ে সেবা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।” তিনি সকল কর্মকর্তাকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে লক্ষ্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপস্থিত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক রাজস্ব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা