“অন্যায়-অপরাধ যত শক্তিশালী হোক, আপোষ নয়—খোকন তালুকদার
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের সঙ্গে কোনো ধরনের আপোষ করা যাবে না। অন্যায়-অপরাধ ও মাদকসহ সব ধরনের খারাপ কাজকে পরিহার করে সমাজে সৎকর্ম প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার দুপুরে মাদারীপুরের কালকিনি পৌরসভা মহিলা দলের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
খোকন তালুকদার বলেন, “সমাজের মানুষ শান্তিতে বসবাস করলে দেশেও শান্তি ফিরে আসবে। কারণ তারেক রহমানের একটাই স্বপ্ন—দেশে শান্তি প্রতিষ্ঠা করা। বর্তমান যুব সমাজকে ভালো কাজে সম্পৃক্ত থাকতে হবে। এ ছাড়া অভিভাবকরা যদি পরিবারের প্রতি যত্নশীল হন, তাহলে পরিবার থেকেই ভালো মানুষ গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, সমাজে ভালো কাজের প্রসার ঘটাতে হবে। মানুষের নিরাপদ ও সুন্দর জীবনযাপনের জন্য অন্যায়-অপরাধ, মাদক ও সকল অপকর্ম দূর করা এখন সময়ের দাবি।
স্থানীয় নেতাকর্মীরা জানান, খোকন তালুকদারের এ ধরনের বক্তব্য এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। কারণ দীর্ঘদিন ধরে মাদক ও বিভিন্ন অপরাধ সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। রাজনৈতিক নেতারা যদি একযোগে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হন, তবে সমাজে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব হবে বলে তারা মনে করেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত