কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক তিনজন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেছেন।
হস্তান্তার হওয়া ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের মো. আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম (৩৮), একই জেলার মনিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের রহিম উল্ল্যাহর স্ত্রী সালমা খাতুন (৩৮) ও সাতক্ষীরার করারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের মৃত আজিজার রহমানেরর মেয়ে সালমা বেগম (৪০)। অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ জানান, গত ২৪ সেপ্টেম্বর ৬৯ ব্যাটালিয়ন বিএসএফের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হয়।
পরে তাদের ফেরত নেয়ার জন্য বিজিবিকে অনুরোধ জানানো হয়। বিজিবি স্থানীয়ভাবে তাদের পরিচয় নিশ্চিতের পর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত পিলার ২১১১/৬-এস এলাকায় ৩ জনকে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে বিজিবের এই কর্মকর্তা জানান।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ