ভূরুঙ্গামারী উপজেলার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কুড়িগ্ৰাম, সিফাত মেহনাজ।
হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভূরুঙ্গামারী উপজেলায় ১৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথমে জয়মনিরহাট সার্বজনীন দুর্গা মন্দির। পরে কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দির এবং শেষে সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও স্বাগত ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের আগমনে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রতিদিন দুই থেকে তিনবার ফোন করে খোঁজখবর নিচ্ছেন। আনসার ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে এবং থানার ওসিও নিয়মিত খোঁজ নিচ্ছেন। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছেন এবং প্রতিটি মণ্ডপের কমিটির সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জেলা প্রশাসকের শুভেচ্ছা সফরকে স্বাগত জানিয়ে বলেন, সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য নির্বিঘ্নে দায়িত্ব পালন করছেন, যাতে সবাই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
জেলা প্রশাসক শিফাত মেহনাজ পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে এ জন্য সকলকে ধন্যবাদ। তিনি আশা প্রকাশ করেন, বাকি দিনগুলোও সুন্দরভাবে উদযাপন হবে এবং এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ