ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে জরাজীর্ণ সাঁকোর পরিবর্তে আরসিসি রাস্তা


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ৪:২০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০টি গ্রামের লোকজনের একটি জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপারের কষ্ট লাঘব হলো। এ সাঁকোর পরিবর্তে তৈরি হবে আরসিসি রাস্তা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর হতে মনাইয়েরকান্দি গ্রামের জরাজীর্ণ সাঁকোর পরিবর্তে আরসিসি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনে এলাকাবাসীর মনে এখন খুশির বন্যা বইছে।  

পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে এ রাস্তা হচ্ছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জৈনপুর এলাকায় এ রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাব‍ৎ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জৈনপুর, মনাইয়েরকান্দি, চেঙ্গাকান্দি, ছহিস্যাসহ প্রায় ১০টি গ্রামের লোকজন ও চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি জরাজীর্ণ সাঁকো দিয়ে পারাপার হতো। এই রাস্তাটি নির্মাণ করা হলে কয়েক হাজার গ্রামবাসীর জনদুর্ভোগ লাঘব হবে। আজ এ রাস্তার ভিত্তিপ্রস্তরে আমরা মহাখুশি।

পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আমার ইউনিয়নের একটি এলাকাও উন্নয়ন বঞ্চিত থাকবে না। প্রধানমন্ত্রীর উন্নয়নকে ত্বরান্বিত করতে সরকারি অনুদানসহ আমি আমার নিজস্ব অর্থায়নে পিরোজপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী তানভীর, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, আবু হানিফ, শাহাবুদ্দিন প্রধান, ইউপি সদস্য নুরুজ্জামান নুরু, মোশারফ হোসেন, মহিলা সদস্য সালমা আক্তার, আওয়ামী লীগ নেত্রী নাসিমা আক্তার পলি প্রমুখ।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার