সুন্দরগঞ্জে গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুত সমতির ভয়াবহ দুর্নীতি ও প্রতারণা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর পশ্চিমপাড়ায় পল্লী বিদ্যুতের অনিয়মের বিরুদ্ধে গতকাল ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় মানববন্ধন করেছে এলাকাবাসি৷ গতমাসের বিদ্যুৎ বিল গ্রাহকগণ ব্যাংকে গিয়ে পরিশোধ করছে অথচ চলতি সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে আবারও শোধকরা পুর্বের মাসের বিল যোগ করা হয়েছে, সঙ্গে বিলম্ব সুদও বসানো হয়েছে, তাছাড়া পল্লী বিদ্যুতের মিটার রাইটার,মিটারে যে হেডিং থাকে তা জমিয়ে রেখে পরের মাসে সংখ্যাটি বেশি লেখায় গ্রাহকদেরকে স্বাভাবিক বিলের চেয়ে অতিরিক্ত বিল প্রতি মাসে গুনতে হচ্ছে, আবার অনেক সময় মিটারে যে হেডিং থাকে তার থেকে বেশি লিখে এইভাবে মানুষকে হয়রানি করছে, তাছাড়া বিদ্যুৎ সরবরাহে প্রকট আকারে লোডশেডিং দিয়ে জন-জীবন বিপর্যস্ত করে তুলেছে,এই সব অনিয়ম ও প্রতারণার এখন শুধু পল্লী বিদ্যুৎ অফিস নয়, এই দুর্নীতির খেলায় ব্যাংক কর্মকর্তারাও যুক্ত হয়েছে।
এভাবে গোটা সুন্দরগঞ্জে প্রতি মাসে কোটি কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে কুটকৌশলে হাতিয়ে নেওয়া হচ্ছে, দীর্ঘদিন থেকে পল্লী বিদ্যুতে এমন দুর্নীতি চলে আসলেও বিষয়টি কারো নজরে পড়েনি, গত দুই মাস আগেই এলাকাবাসি বিষয়টি বুঝতে পারে, খেটে খাওয়া সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা দিয়ে বিল পরিশোধ করার পরেও প্রতারণার ফাঁদে পড়ে বারবার ক্ষতির শিকার হচ্ছে। অভাবি জনগন চুপ করে সহ্য করতে বিস্ফোরিত হয়ে গতকাল সকাল ১১ টায় পল্লী বিদ্যুতের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছে তাদের দাবি বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে তারা পরবর্তীতে আরও বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে, কিন্তু তার আগে এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসকের নিকট সুবিচারের দাবি রাখছে৷ এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে আবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সুস্থ সমাধান চাচ্ছে যদি সমাধানে না আসে তাহলে আইনের দ্বারস্থ হবে এমনটাও জানা গিয়েছে৷
এমএসএম / এমএসএম
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন
বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি