ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখায় বিনামূল্যে গরুর লাম্পি স্কিন ডিজিজ টিকা প্রদান


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ৪:৩৩

মাগুরার শালিখায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ইউপি উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্ধ হতে বিনামূল্যে গরুর লাম্পি স্কিন (এল এস ডি) রোগের টিকা প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে৷ 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ধনেশ্বরগাতী ও গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়নে, উপজেলা সদর আড়পাড়া কানুদার খাল সংলগ্ন পশু হাটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ 

ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহারীন সুলতানা, উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামাল হোসেন, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ৷ 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহারীন সুলতানা বলেন, এল এস ডি গরুর জন্য একটি ভয়ংকর ভাইরাস জনিত চর্মোরোগ, এ রোগ এক গরু থেকে অন্য গরুতে সংক্রমণ ছড়ায়। মশা মাছি সংস্পর্শে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে, লাম্পি স্কিন ডিজিজ নির্মূলের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের অর্থায়নের ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ৬০০ গরুকে বিনামূল্যে টিকা দেয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১