তাজা ফলের সুগন্ধে ভাসছে বান্দরবান জেলা
অরণ্যে ভরা পার্বত্য জেলা বান্দরবানে ফরমালিনমুক্ত ও তাজা ফলের রসালো গন্ধে মেতেছে বাজার। মধুমাসের রসালো নিত্যনতুন ফলে ভরে গেছে বান্দরবান। সুস্বাদু ফলের অধিক সরবরাহ থাকায় রসালো ফলে বান্দরবান জেলা সদরের বাজারগুলো ভরপুর।
বান্দরবান বাজার ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে আম, লিচু, কাঁঠাল, আনারস, জাম আর কলার সুগন্ধে জিহ্বায় জল এসে ফল খাওয়ার জন্য মনকে জাগিয়ে তুলছে। পাশাপাশি ভিন্ন রকমারি তাজা ফল নিয়ে বসেছে মৌসুমি ফল বিক্রেতারা। এতে বাজার জমে উঠেছে কেনাকাটায়। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে লিচু। তবে আমও রয়েছে বাজারজুড়ে। তবে বাজারের দিন রবি ও বুধবার হলে পাহাড়ে নেমে আসে ফলমূল ও শাকসবজি। তবে গতবারের তুলনায় এবার মৌসুমি ফলের ফলন ভালো হলেও সংশ্লিষ্টরা বলছেন, দাম এখনো সাধারণ ও নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।
ওদিকে বাজারগুলোতে প্রতি কেজি সুস্বাদু স্থানীয় জাতের আম যথাক্রমে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। একই ভাবে ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। ছোট-বড় সব আনারসই মিষ্টি। ছোট আনারস ৬০ টাকা জোড়া আর বড়গুলো ১০০ থেকে ১২০ টাকা। প্রচণ্ড গরমে আনারস বেশ ভালোই বিক্রি হচ্ছে।
পাইকারি ফল বিক্রেতা সোহেল জানান, পার্বত্য জেলা বান্দরবানে উৎপাদিত ফলে বিষাক্ত কোনো পদার্থ ব্যবহার না করায় ক্রেতারাও কিনছেন নির্দ্বিধায়। বাজারে নিত্যদিন নতুন নতুন ফলমূল আসছে। তবে আনারস, আম ও লিচুর চাহিদা অনেক বেশি। বান্দরবানের সাধারণ মানুষের কাছে এগুলা প্রিয়। তাই মধুমাসের রসালো ফলের সরবরাহ বাড়ায় সন্তুষ্ট ক্রেতারা।
বাজারে আম কিনতে আসা ক্রেতা নুরুল আলম বলেন, বাজারে ভিন্নস্বাদের রকমারি ফল উঠেছে। কিন্তু নতুন নতুন ফলের আগমনেও কিছু ফলের দাম আগুনের মতো। তবে কিনতে এসে বাজারে ফলের মজুদ দেখে সত্যিই ভালো লাগছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, পার্বত্যাঞ্চল বান্দরবানে এখন বাজারজুড়ে অসংখ্য মৌসুমি ফল রয়েছে। যতই সামনে এগোচ্ছে ততই সুস্বাদু ফল পাহাড় হতে বাজারে চলে আসছে। তিনি আরো বলেন, দেহের রোগপ্রতিরোধের জন্য প্রতিদিনই আমাদের যে কোনো একটি ফল খাওয়া প্রয়োজন। ফলের মাধ্যমে আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরে পুষ্টির চাহিদা অনেকটাই পূরণ হয়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied