খাগড়াছড়ি ও গুইমারা সংঘাত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠনের বিষয় তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে গুইমারার রামসু বাজার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম। ডিসি বলেন, এখানে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাষ্ট্র ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। আহত ও নিহত সবাইকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
তিনি আরও বলেন, আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে ইতোমধ্যে ৭টি দাবি চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা কার্যক্রম জেলা প্রশাসনের পর্যবেক্ষণে চলছে।
নিরাপত্তা বাহিনী সবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে তিনি জানান। এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা ও পুলিশ সুপার আরেফিন জুয়েল জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান