ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ডাসারে দুর্গাপূজা মণ্ডপে জেলা প্রশাসনের পরিদর্শন


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ১-১০-২০২৫ দুপুর ৩:১০

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবার ৪২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে প্রতিটি মণ্ডপেই গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এরই অংশ হিসেবে ৩০/০৯/২৫ ইং তারিখ সন্ধ্যায় মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুয়েল আহম্মেদ, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ এহতেশামুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ডাসারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

তারা ডাসার উপজেলা শশিকর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সার্বজনীন দুর্গা মন্দির, বাগমারা সার্বজনীন দুর্গা মন্দিরসহ একাধিক মণ্ডপে গিয়ে নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় পূজায় অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বী ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে নিরাপত্তা জোরদার এবং সুষ্ঠুভাবে পূজা সম্পন্নের লক্ষ্যে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশাসনের এই পরিদর্শনের ফলে পূজার মণ্ডপগুলোতে উপস্থিত পূজারীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, প্রশাসনের সরাসরি তদারকি উৎসবকে আরও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়ক হবে।

এমএসএম / এমএসএম

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নরসিংদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

নেত্রকোণার খালিয়াজুরীতে শ্রমিক দল নেতার মাদক সেবনে ছবি ভাইরাল হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি

ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংচুয়ালিটি বর্ষপূর্তি উদযাপন

মাদক কারবারীদের বাড়ীতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা দিলেন ইউএনও

কেশবপুরে লোডশেডিংয়ে জনজীবনে চরম ভোগান্তি

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে সোমবার

রায়গঞ্জে অবৈধভাবে জমির নামজারি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে

আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান

সুন্দরবনে ড্রোন অভিযানে বিষ দিয়ে মাছ ধরা পন্ড, নৌকাসহ বিষ জব্দ

লালমনিরহাটে ভোল বদল রাজনীতির কারিগর সোহরাবের আঃলীগ থেকে পদত্যাগ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতা নিহত, সড়ক অবরোধ