সোনারগাঁয়ে বিএনপি নেতাকে মারধরের চেষ্টা ও হত্যার হুমকি থানায় অভিযোগ
পারিবারিক বিরোধ ও মসজিদ কমিটি থেকে বাদ পড়ায় ক্ষিপ্ত হয়ে সোনারগাঁ উপজেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রউফকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকার সারোয়ার হোসেন ও তার সহযোগিদের বিরুদ্ধে। এঘটনায় সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আব্দুর রউফ বাদী হয়ে গতকাল বুধবার বিকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিএনপি নেতা তার অভিযোগে উল্লেখ্য করেন, দীর্ঘদিন ধরে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকার সারোয়ার হোসেনের সঙ্গে উপজেলা বিএনপি নেতা আব্দুর রউফের পারিবারিক বিরোধ চলে আসছিল। এছাড়া সারোয়ার হোসেন আষাঢ়িয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারন সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন। সম্প্রতি আষাঢ়িয়ারচর এলাকার বাসিন্দারা মিলে তাকে মসজিদ কমিটির সাধারন সম্পাদক পদ থেকে অব্যহতি দেয়। পারিবারিক বিরোধ ও মসজিদ কমিটির পদবি বঞ্চিত হওয়ার কারনে ক্ষিপ্ত হয়ে সারোয়ার হোসেন তার সহযোগি মোক্তার হোসেন, মোঃ সজিব ও মোঃ হৃদয় তাকে হত্যার হুমকি দেয়। গত ২০ সেপ্টেম্বর বিকালে আষাঢ়িয়ারচর বাস স্টান্ড এলাকায় তাকে একা পেয়ে মারধর করার চেষ্টা করেন সারোয়ার হোসেন ও তার লোকজন। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় সারোয়ার হোসেন ও তার সহযোগিরা।
উপজেলা বিএনপি নেতা আব্দুর রউফ বলেন, সারোয়ার হোসেন তার সহযোগিরা আষাঢ়িয়ারচর এলাকায় এক সময় আধিপত্য ও নিজেদের প্রভাব বিস্তার করে চলতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরচার আওয়ামী সরকারের পতন হওয়ার পরেও এলাকায় তারা পূর্বের ন্যায় তাদের আধিপত্য ও প্রভাব বিস্তার বজায় রাখার লক্ষে আমাকে হত্যার হুমকি দিয়েছেন। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলাসহ আরো একাধিক মামলা রয়েছে।
বিএনপি নেতাকে হুমকি প্রদানের বিষয়ে জানতে চাইলে সারোয়ার হোসেন জানান, আমি কোন বিএনপি নেতাকে কোন প্রকার হুমকি দামকি দেইনি। আমার বিরুদ্ধে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, বিএনপি নেতাকে হুমকি প্রদানের বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত