গোদাগাড়ীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, দুইদিন পর শিশুর লাশ উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর মোস্তাকিম হাসান রিসাদ (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) রাত ১০ টার দিকে উপজেলার হরিশংকরপুর এলাকায় জেলেদের জালে আটকে থাকা অবস্থায় মরদেহটি ভেসে ওঠে।
নিহত রিসাদ গোদাগাড়ী পৌর এলাকার জোতগোসাইদাস গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পদ্মা নদীতে বাবার সঙ্গে গোসল করতে নামে রিসাদ। এসময় পানির স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে বিশেষায়িত ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে টানা দুই দিন উদ্ধার অভিযান চালালেও শিশুটিকে খুঁজে পায়নি।
মঙ্গলবার রাতে নদীর প্রায় ১৫ কিলোমিটার দূরে হরিশংকরপুর এলাকায় জেলেদের জালে আটকে থাকা লাশ দেখতে পেয়ে তারা স্থানীয়দের জানান। পরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবার জানায়, রিসাদ স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সে ছিল সক্রিয়। হঠাৎ এভাবে তাকে হারিয়ে পরিবার এখন শোকে ভেঙে পড়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।
নদীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতার পাশাপাশি শিশুদের অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
রৌমারীতে ১৫’শ কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ
পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় এক সময়ের তুখোর ছাত্র নেতা আবু তাহের
মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন
দুই বছর ধরে পদ দখল করে আছে, চাকরি করেন টাঙ্গাইল বেতন তোলে রাণীনগর
কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পেলেও শুরু হয়েছে নদী ভাঙ্গন
বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ
বারহাট্টায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ১ মাসের কারাদণ্ড
আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন
সুন্দরবনে বাঘ ও হরিণ শিকারসহ বনজসম্পদ লুটপাটে জড়িত ১৫০ অপরাধীর তালিকা গোয়েন্দাদের হাতে