ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি-গুইমারা


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:৩৯

 টানা ৪ দিন অবরোধের পর গতকাল রাতে অবরোধ স্থগিতের পর স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি। তবে ১৪৪ ধারা এখনও বলবৎ। চলাচল করতে শুরু করেছে আন্ত:সড়কের গাড়ি কিন্তু এখনো আতঙ্ক কাটিয়ে দুরপাল্লার যানবাহন সিমিত আকারে চলাচল শুরু হয়েছে। এখনো কাটছেনা অজানা আতঙ্ক।  

জুম্ম ছাত্র জনতা গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টার দিকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করে। ফেসবুক পেজে ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসব এবং প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল থেকে খাগড়াছড়ি জেলা শহরে ব্যাটারী চালিত টমটমসহ যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে ভীতি কাটিয়ে। খুলতে শুরু করেছে শহরের দোকানপাটগুলো। তবে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও গুইমারা উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল থাকায় জন সমাগম সিমিত রয়েছে। জনমনে আতংক কাটেনি এখনো। 

অবরোধ চলাকালে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে গুইমারায় রামসু বাজারসহ খাগড়াছড়ির অনেক দোকানপাট,বসতবাড়ি ও সরকারি অফিস। খাগড়াছড়ি ও গুইমারায় বাড়তি নিরাপত্তা এবং শতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সেনা,বিজিবি,র‌্যাবের টহলের ও তৎপরতা রয়েছে চোখে পড়ার মত। 

এদিকে বিভিন্ন দূর্গাপুজা মণ্ডপ পরিদর্শন করছে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ ও খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম। এ সময় সেনা কর্মকর্তারা শান্তির বার্তার কথা তুলে ধরে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয় উঠবে বলে জানান। 

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়ির  জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে এবং গাড়ি চলাচল শুরু করছে। খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আগের মত হয়ে উঠবে বলে তিনি জানান। 

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল খন্দকার ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলে ১৪৪ তুলে নেওয়া হবে। যানবাহন চলাচল শুরু হয়েছে।

এদিকে-খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়টি সিভিল সার্জন ডা. ছাবের এখনো নিশ্চিত করেননি। তিনি বলেছেন, রিপোর্টটি পুলিশের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে।

এমএসএম / এমএসএম

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস

আদমদীঘিতে দুই মাদক সেবীর জেল-জরিমানা