ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৩-১০-২০২৫ বিকাল ৫:১৩
বাসের সাথে সংঘর্ষ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খালিদ মুসাব্বির (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মুসাব্বির পেশায় একজন ইমাম ছিলেন। আজ শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে নাচোল-আমনুরা সড়কের ওপর হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নাচোল থানা সূত্রে জানা যায়, নিহত খালিদ মুসাব্বির মাক্তাপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি তাঁর মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে হাটবাকইল মসজিদে ইমামতি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি যখন নাচোল থানাধীন হামিদপুর গ্রামস্থ জনৈক বাবুর বাড়ির সামনে নাচোল টু আমনুরা গামী পাকা রাস্তার উপর পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
​সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী মুসাব্বির মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
​দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তাঁকে উদ্ধার করেন। পরবর্তীতে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই ঘটনায় বাস চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
​নাচোল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ এবং অজ্ঞাত বাসের চালককে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত