ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে ব্যতিক্রমী দূর্গোৎসব: আখড়া মন্দিরের থিম পূজা হয়ে উঠলো দর্শনার্থীদের মুগ্ধতার কেন্দ্র


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৩-১০-২০২৫ বিকাল ৫:১৭

চট্টগ্রামের সন্দ্বীপে এবারের শারদীয় দূর্গোৎসবে ২৬টি প্রতিমা পূজা ও ৪টি ঘট পূজা অনুষ্ঠিত হলেও সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন হয়ে উঠেছে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত জগন্নাথ আখড়া মন্দিরের থিমভিত্তিক পূজা।

১২ মিনিটের ব্যতিক্রমী উপস্থাপনায় নানান কলাকৌশলের মাধ্যমে প্রতিমার মুভমেন্টে তুলে ধরা হয় দেবী দূর্গার আবির্ভাব এবং অসুর নিধনের মহাকাব্যিক কাহিনী। দেখানো হয়, অশুভ শক্তি ও মৃত্যুঞ্জয়ী অসুর কিভাবে শেষ পর্যন্ত দেবী মায়ের কাছে, নারী শক্তির কাছে পরাজিত হয়। এতে স্পষ্ট বার্তা দেওয়া হয়—সত্য, ন্যায় ও সৎ শক্তির জয় অবশ্যম্ভাবী, আর অশুভের পতন অনিবার্য।

সাথে তুলে ধরা হয় মানবজীবনের দার্শনিক শিক্ষা—জগতে মানুষ কী নিয়ে এসেছে, কী হারিয়েছে এবং যা নিয়েছে বা পেয়েছে তা প্রকৃতি থেকে নিয়েছে। আজ যা কারও কাছে আছে কাল তা অন্যের হতে পারে। তাই কোনো কিছুর জন্য আফসোস না করে নিস্কাম কর্ম করা এবং সকলে মিলে মিশে ভ্রাতৃত্বের বন্ধনে থাকার গুরুত্বই জীবনের মূল দর্শন।

এই অনবদ্য থিমের উপস্থাপনা দেখতে আখড়া মন্দির প্রাঙ্গণে মানুষের ঢল নামে। পতঙ্গের মতো দলে দলে দর্শনার্থীরা ছুটে আসেন প্রতিদিন, আর মানুষের ভিড়ে পূজা মণ্ডপে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সবশেষে জগন্নাথ আখড়া মন্দিরের এই অভিনব থিম পূজা শুধু ব্যতিক্রম নয়, বরং সন্দ্বীপের এবারের দূর্গোৎসবের সেরা আয়োজন হিসেবে সর্বমহলে সমাদৃত হয়েছে। 
এই বিষয়ে মন্দির কমিটির সাধারন সম্পাদক মুকুল 
,পূজা কমিটির সভাপতি রাখাল মজুমদার, সাধারন সম্পাদক জনি দে, হিসাবরক্ষক শিমুল দে জানান সকলের সন্মিলিত পরিশ্রম ও আমাদের মন্দিরের শুভাকাঙ্খী সাংবাদিক বাদল রায় স্বাধীনের আন্তরিক সহযোগিতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই সফল আয়োজনে অনেক সহযোগিতা কনেছেন। তার জন্য আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২