ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী : শাহীন চাকলাদার
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। স্কুল-কলেজ, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মিত হচ্ছে। গ্রাম হচ্ছে শহর। দেশের সকল উন্নয়নের প্রচার আমাদের করতে হবে। কেশবপুরের আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগের ঐক্য বিনষ্ট করতে পারবে না। সংগঠন শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হয়। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের দলীয় মনোনয়ন দেবেন, ঐক্যবদ্ধভাবে সকল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীতদের বিজয় সুনিশ্চিত করতে হবে। ।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় আরো বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অসীম কুমার দে, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, আলতাফ হোসেন বিশ্বাস, প্রকৌশলী হাসান আলমগীর, মশিয়ার রহমান দফাদার, শাহাদাৎ হোসেন, গাজী গোলাম সরোয়ার, বি এম ইব্রাহীম হোসেন প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের ৩ জন সদস্য ইতিপূর্বে মৃত্যুবরণ করেন। সে কারণে পৌর মেয়র রফিকুল ইসলাম, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এসএম আনিসুর রহমান আনিস ও সদর ইউনিয়নের শেখর রঞ্জন দাসকে উপজেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচন করা হয়।
এমএসএম / জামান
ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ
পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি
জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়